Saturday, June 3, 2023

রাত পোহালেই বন্ধ হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পায়রা।

 কয়লা সংকটে গত ১৫ই মে থেকে বন্ধ রয়েছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট। বাকি চলমান রয়েছে একটি ইউনিট। বর্তমানে য়ে কয়লার মজুদ রয়েছে তা দিয়ে  চলবে ৩ জুন পর্যন্ত। ৪ জুন প্রথম প্রহর থেকে বন্ধ থাকছে পুরো বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। এ কেন্দ্রটির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ডলার সংকটের কারনে ৩১৩৫ কোটি টাকা পরিশোধ করতে না পারায় কায়লার সরবরাহ বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট চীনা কোম্পানি। যার ফলশ্রুতিতে সাময়িক ভাবে বন্ধ থাকছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। কর্মকর্তারা জানান, সরকার ১০০ মিলিয়ন ডলার ব্যবস্থা করে  দিচ্ছে। এতে নতুন করে কয়লার আমদানি শুরু হলেও কয়লা আসতে সময় লাগবে আরও কমপক্ষে ৩ সপ্তাহ/ ২১ দিন। পায়রা বিদ্যুৎ কেন্দ্রটি বানিজ্যিক ভাবে যাত্রা শুরু করেছিল ২০২০ করেছিল চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগের মাধ্যমে। এরপর থেকে এই প্রথম বিদ্যুৎ কেন্দ্রটি জালানি সংকটের কবলে পড়েছে। যা কয়লা মজুদ আছে তা দিয়ে চলবে ৩ জুন মধ্য রাত্রি পর্যন্ত। সরকারি ব্যবস্থাপনায় যে কয়লা আমদানি করা হচ্ছে তা দেশেএসে পৌঁছাতে সময় লাগতে পারে আরও ২১ দিনের মতো। আর সরকারি আমদানিকৃত কয়লা দিয়ে  পুরো বিদ্যুৎ কেন্দ্রটি চালু থাকবে পুরো ২মাস। এর মধ্যেই আবারও কয়লার ব্যবস্থা করতে হবে কেন্দ্রটি চালু রাখতে গেলে। সংশ্লিষ্টরা দাবি করছেন, ২৫ জুন থেকে আবারও পুরোপুরি চালু হতে পারে কয়লা ভিত্তিক এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। 

No comments:

Post a Comment

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে যুক্তরাষ্ট্র !

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ (বাঁয়ে) ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অ...